সোমালিয়া ওয়েব নিউজ: গত ৭ ই জুন সিঙ্গুরের নসিবপুর গ্রামে বজ্রাঘাতে মৃত সুস্মিতা কোলের বাড়িতে আসেন হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায় । তিনি পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন রাজ্য সরকারের উচিত ছিল বজ্রাঘাত নিয়ে আগাম সতর্কতা অবলম্বন করলে, রাজ্যে এতগুলো প্রাণ যেতো না। এদিকে সাংবাদিকদের প্রশ্নে দলবদলুদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন চুঁচুড়ার এই সাংসদ যারা বেসুরো গাইছেন তারা, তারাতারি বিদেয় হন। রাজীবের বিষয়ে বলেন, আমরা আগেই জানতাম তারা বেসুরো হতো। যারা যারা বেসুরো হবেন তারা চলে যান দল ছেড়ে। আমরা নতুন আঙ্গিকে বিজেপি দল গড়ে তুলবো।
![]()

More Stories
সুরে-সুরে ধর্মের ও আধ্যাত্মিকতার মিলবন্ধনের বার্তা, ভাদুরে বিশ্বকর্মা পুজোর মেলায় কাওয়ালির আসর
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া