সোমালিয়া ওয়েভ নিউজ; কলকাতার রেসকোর্স ময়দানে আজ দুপুরে বিজয় দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন কম্যান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল রামচন্দর তিওয়ারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিং। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।
অনুষ্ঠানে অংশ নেন ভারতীয় সেনাবাহিনীর মারাঠা, মাদ্রাজ ও শিখ রেজিমেন্টের সেনারা। পাশাপাশি উপস্থিত ছিলেন প্যারা ট্রুপার কম্যান্ডো বাহিনীর সৈনিকরাও।
এই উপলক্ষে লেফটেন্যান্ট জেনারেল রামচন্দর তিওয়ারি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণকারী বীর সেনা জওয়ান এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী