“ফুটবল না গীতা? স্বামী বিবেকানন্দের কথার ভুল ব্যাখ্যা ভাঙা জরুরি” মূল্যবোধের আলোয় ফেরার প্রয়াস

“ফুটবল বনাম গীতা নয়, শক্ত মানবগঠনের ডাক: স্বামী বিবেকানন্দের বক্তব্যের প্রকৃত ব্যাখ্যা”

সাওড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে বসছে স্বামী বিবেকানন্দের মূর্তি

সোমালিয়া ওয়েব নিউজঃ বর্তমান সময়ে যখন সমাজ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ—ঠিক তখনই নতুন প্রজন্মকে সঠিক পথ দেখানোর এক অনন্য উদ্যোগ নেওয়া হলো গোঘাট থানার সাওড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের জীবনে আদর্শের দীপশিখা জ্বালিয়ে রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপন করা হচ্ছে যুবশক্তির প্রতীক স্বামী বিবেকানন্দের মূর্তি।

আজ ১২ জানুয়ারি, স্বামীজির জন্মদিনে এই মূর্তি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে। কামারপুর রামকৃষ্ণ মঠের শ্রদ্ধেয় স্বামী প্রতিমোক্ষানন্দ মহারাজ এই পবিত্র অনুষ্ঠানে মূর্তি উন্মোচন করবেন।

স্বামী বিবেকানন্দের আদর্শ ও কর্মযোগের দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই মূর্তি স্থাপনের উদ্যোগ—এমনই মত প্রকাশ করলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর তারকনাথ সরকার। সম্প্রতি বিবেকানন্দের মূর্তি স্থাপন উপলক্ষে তাঁর সঙ্গে মুখোমুখি হয়ে উঠে এল স্বামীজির ভাবাদর্শ, শিক্ষা ও সমাজগঠনের গুরুত্বপূর্ণ দিকগুলি।

এই মহৎ উদ্যোগের নেপথ্যে রয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও জাতীয় শিক্ষক সম্মানে ভূষিত ডক্টর তারকনাথ সরকার। তাঁর বিশ্বাস—শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষা মানে চরিত্র গঠন, আত্মবিশ্বাস ও মানবিকতার বিকাশ। স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে ছাত্রছাত্রীরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃঢ় ও নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

ডক্টর সরকারের কথায়, “আজকের প্রজন্ম প্রযুক্তিতে এগিয়ে গেলেও মূল্যবোধে যেন পিছিয়ে না পড়ে—এই ভাবনা থেকেই স্বামীজির মূর্তি স্থাপনের সিদ্ধান্ত।”

এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে বিদ্যালয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হবে। বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের কর্মীরা একত্রিত হয়ে স্মরণ করবেন সেই মহান মনীষীকে, যিনি বলেছিলেন— *‘উঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।’*

স্বামী বিবেকানন্দের মূর্তি শুধু পাথরের নয়—এ যেন আদর্শ, সাহস ও আত্মবিশ্বাসের এক জীবন্ত প্রতীক, যা আগামী দিনের নাগরিকদের পথ দেখাবে।

স্বামী বিবেকানন্দের আদর্শ ও কর্মযোগের দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই মূর্তি স্থাপনের উদ্যোগ—এমনই মত প্রকাশ করলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর তারকনাথ সরকার। সম্প্রতি বিবেকানন্দের মূর্তি স্থাপন উপলক্ষে তাঁর সঙ্গে মুখোমুখি হয়ে উঠে এল স্বামীজির ভাবাদর্শ, শিক্ষা ও সমাজগঠনের গুরুত্বপূর্ণ দিকগুলি।

ডক্টর তারকনাথ সরকার ২০১৪সালে শিক্ষারত্ন পুরস্কার এবং ২০১৫ সালে গ্লোবাল টিচার রোল মডেল অ্যাওয়ার্ডে সম্মানিত হন। বিবেকানন্দ প্রসঙ্গে তিনি বলেন, *“স্বামীজি ছিলেন একজন প্রকৃত কর্মযোগী। তাই তাঁর মূর্তি স্থাপন মানে কেবল একটি প্রতীক নয়, কর্ম, চরিত্র ও আত্মবিশ্বাসের দর্শনকে সামনে আনা।”*

স্বামী বিবেকানন্দের একটি বহুল আলোচিত উক্তি— *“গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো”*—নিয়ে চলা অপপ্রচার সম্পর্কেও স্পষ্ট বক্তব্য রাখেন তিনি। ডক্টর সরকারের মতে, উক্তিটির আগে ও পরের সম্পূর্ণ প্রেক্ষাপট না জেনেই অনেকেই ভুল ব্যাখ্যা করেন। তাঁর কথায়, *“স্বামীজি আসলে শারীরিক শক্তি, মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাসের উপর জোর দিয়েছিলেন, যা চরিত্র গঠনের জন্য অপরিহার্য।”*

তিনি আরও বলেন, স্বামী বিবেকানন্দের জীবন ও ভাবাদর্শ যদি পাঠ্যক্রমে আরও গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে ছাত্রছাত্রীদের চারিত্রিক, মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি সমাজও উপকৃত হবে।

বিবেকানন্দের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে এই বক্তব্য নতুন করে স্মরণ করিয়ে দিল—স্বামীজির আদর্শ আজও সমান প্রাসঙ্গিক, বিশেষত শিক্ষাক্ষেত্র ও যুবসমাজ গঠনের ক্ষেত্রে।

গীতা পাঠ না ফুটবল খেলা’—স্বামীজির উক্তির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করেছেন কামারপুকুর মঠের স্বামী সুমনানন্দজি, স্বামী বিবেকানন্দের বহুল আলোচিত উক্তি— *“গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো”*—এই বক্তব্যের প্রকৃত তাৎপর্য জানতে হাজির আমরা হয়েছিলাম কামারপুকুর মঠ ও মিশনের মহারাজ স্বামী সুমনানন্দজির কাছে। স্বামীজির ভাবাদর্শ ও জীবনদর্শন প্রসঙ্গে তাঁর বক্তব্যে উঠে এল ইতিহাস, আধ্যাত্মিকতা ও জাতি গঠনের গস্বামী সুমনানন্দজি জানান, ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে *“সপ্ত ঋষির এক ঋষি”* হিসেবে উল্লেখ করেছিলেন। শুধু তাই নয়, ঠাকুর স্বামীজিকে যে মহামন্ত্র দিয়েছিলেন— *“শিবজ্ঞানে জীবসেবা”*—তার অর্থ সেই সময়ে অনেকেই বুঝতে পারেননি। এই মন্ত্রের তাৎপর্য জানতে চাইলে স্বামীজি বলেছিলেন, *“সময় এলে তা করে দেখাবো।”* পরবর্তীকালে তাঁর কর্মজীবনেই সেই কথার বাস্তব রূপ দেখা যায়।স্বামী সুমনানন্দজির ব্যাখ্যায় উঠে আসে, পরাধীন ভারতের প্রেক্ষাপটে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা। তিনি বলেন, *“দেশ যখন পরাধীন, তখন আগে দরকার ছিল শক্তিশালী যুবসমাজ। তাই স্বামীজি যুবকদের শারীরিকভাবে সক্ষম ও মানসিকভাবে দৃঢ় হওয়ার কথা বলেছিলেন। শাস্ত্রজ্ঞান অর্জনের আগে দৃঢ়চেতা ও ‘মাভৈ’—অর্থাৎ নির্ভীক হওয়া—এই দুই গুণ অপরিহার্য।”*তিনি আরও জানান, ব্রিটিশ শাসনামলের অনুশীলন সমিতিগুলিতে স্বামী বিবেকানন্দের বাণী নিয়মিত পাঠ করা হত। সেই বাণীই যুবসমাজকে স্বাধীনতার স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করেছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে *“নর ঋষি”* বলেও অভিহিত করেছিলেন—যিনি আধ্যাত্মিক সাধনার পাশাপাশি সমাজ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন।পরাধীন জাতির প্রতিনিধি হিসেবে আমেরিকায় গিয়ে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতার প্রসঙ্গ টেনে স্বামী সুমনানন্দজি বলেন, *“স্বামীজি কেবল ধর্মীয় বক্তা ছিলেন না, তিনি ছিলেন আত্মমর্যাদার প্রতীক। তাঁর প্রতিটি কথার মধ্যে ছিল জাতিকে জাগানোর আহ্বান।”*সব মিলিয়ে, *“গীতা পাঠ না ফুটবল খেলা”*—এই উক্তি কোনওভাবেই শাস্ত্রবিরোধী নয়; বরং তা ছিল দুর্বল, ভীত ও পরাধীন জাতিকে শক্তিশালী করে তোলার এক গভীর বার্তা।

বিবেকানন্দের পিতৃপ্রদত্ত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত (ডাকনাম ছিল বীরেশ্বর বা বিলে এবং নরেন্দ্র বা নরেন)। আজকের দিনে  ১৮৬৩ খ্রিষ্টাব্দে ১২ জানুয়ারি মকর সংক্রান্তি উৎসবের দিন উত্তর কলকাতার সিমলা অঞ্চলে ৩ নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা বিশ্বনাথ দত্ত কলকাতা উচ্চ আদালতের একজন আইনজীবী ছিলেন।

“গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে”—স্বামী বিবেকানন্দের এই একটি বাক্য দীর্ঘদিন ধরে নানা ভাবে উদ্ধৃত, ব্যাখ্যাত ও কখনও কখনও অপব্যাখ্যা হয়ে আসছে। অনেকেই এই বক্তব্যকে সামনে রেখে দাবি করেন, স্বামীজি নাকি ধর্মগ্রন্থ পাঠের চেয়ে খেলাধুলাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। আবার কেউ কেউ এই উক্তিকে ব্যবহার করেন ধর্মবিরোধী বা আধ্যাত্মিক চর্চার বিরোধী মত প্রতিষ্ঠা করতে। কিন্তু বাস্তবে স্বামী বিবেকানন্দ ঠিক কী বলতে চেয়েছিলেন? তিনি কি সত্যিই গীতাপাঠের গুরুত্ব অস্বীকার করেছিলেন? নাকি তাঁর বক্তব্যের অন্তর্নিহিত অর্থ ছিল সম্পূর্ণ ভিন্ন?

উনিশ শতকের শেষ ভাগ ও বিশ শতকের শুরুর ভারত ছিল পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এক সমাজ। দীর্ঘদিনের দাসত্ব, দারিদ্র্য ও সামাজিক অবক্ষয়ের ফলে যুবসমাজের বড় অংশ মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। আত্মবিশ্বাসের অভাব, দুর্বল মনোভাব ও আত্মগৌরবের সংকট তখনকার সমাজের বাস্তব চিত্র। এই প্রেক্ষাপটেই স্বামী বিবেকানন্দ তাঁর যুবকদের উদ্দেশে ডাক দেন—“তোমরা সবল হও, ওঠো জাগো।”

স্বামীজি উপলব্ধি করেছিলেন, দুর্বল শরীর ও দুর্বল মন নিয়ে কোনও জাতি আত্মিক উন্নতির পথে এগোতে পারে না। তাই তিনি প্রথমেই জোর দেন শক্তি অর্জনের উপর—শরীরের শক্তি, মনের শক্তি ও চরিত্রের দৃঢ়তা। তাঁর ভাষায়, “দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না; আমাদিগকে সবল মস্তিষ্ক হইতে হইবে।”

প্রকৃত সত্য :
“দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না; আমাদিগকে সবল মস্তিষ্ক হইতে হইবে- আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হইবে, ধর্ম পরে আসিবে।
হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও – তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে; কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদিগকে ভালোবাসি।
তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরো ভাল বুঝিবে। …যখন তোমাদের শরীর তোমাদের পায়ের উপর দৃঢ়ভাবে দন্ডায়মান হইবে, যখন তোমরা নিজেদের মানুষ বলিয়া অনুভব করিবে, তখনই তোমরা উপনিষদ ও আত্মার মহিমা ভাল করিয়া বুঝিবে।”
— স্বামী বিবেকানন্দ

‘ফুটবল বনাম গীতা’—বাক্যের আসল অর্থ

স্বামী বিবেকানন্দ যখন বলেন, “গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে,” তখন তিনি কোনওভাবেই গীতার গুরুত্ব খাটো করেননি। বরং তিনি বোঝাতে চেয়েছিলেন, শারীরিক ও মানসিক শক্তি অর্জন ছাড়া গীতার মতো উচ্চ দর্শন আত্মস্থ করা সম্ভব নয়।

এই বক্তব্যের পরবর্তী লাইনগুলিই তার প্রকৃত ব্যাখ্যা দেয়—“তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরো ভাল বুঝিবে।” অর্থাৎ, শক্ত শরীর ও দৃঢ় মন গীতার শিক্ষা গ্রহণের পূর্বশর্ত। স্বামীজির মতে, উপনিষদ বা আত্মতত্ত্বের মহিমা উপলব্ধি করতে হলে আগে নিজেকে ‘মানুষ’ বলে অনুভব করতে হবে—নিজের পায়ে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।

ফুটবল এখানে প্রতীক—শারীরিক ব্যায়াম, খেলাধুলা, শৃঙ্খলা, দলগত চেতনা ও সাহসের প্রতীক। গীতাপাঠ এখানে প্রতীক আধ্যাত্মিক চর্চার। স্বামীজি বলতে চেয়েছিলেন, আধ্যাত্মিকতার ভিত্তি গড়ে ওঠে শক্ত, নির্ভীক ও আত্মবিশ্বাসী মানুষের উপর।

ধর্মবিরোধিতা নয়, পূর্ণাঙ্গ মানবগঠনের দর্শন

স্বামী বিবেকানন্দ কখনও ধর্ম বা ধর্মগ্রন্থের বিরোধিতা করেননি। বরং তিনি ধর্মকে মানুষের জীবনের কেন্দ্রে স্থাপন করেছিলেন। তবে সেই ধর্ম যেন কেবল মুখে মুখে পাঠ করা শ্লোকের মধ্যে সীমাবদ্ধ না থাকে—এই ছিল তাঁর আকাঙ্ক্ষা। তিনি এমন এক ধর্ম চাইতেন, যা মানুষকে সাহসী, কর্মঠ ও মানবিক করে তোলে।

তাঁর মতে, ক্ষুধার্ত, দুর্বল মানুষের কাছে ঈশ্বরের কথা বলা অর্থহীন। আগে মানুষকে শক্তিশালী করতে হবে—তবেই সে ঈশ্বর, আত্মা ও নৈতিকতার গভীর তাৎপর্য উপলব্ধি করতে পারবে।

যুবসমাজের প্রতি বার্তা

স্বামীজির এই বক্তব্য মূলত যুবসমাজের উদ্দেশ্যেই। তিনি যুবকদের বলেছিলেন, আগে নিজেদের শরীর ও মনকে গড়ে তোলো, আত্মবিশ্বাস অর্জন করো, ভয় ঝেড়ে ফেলো। তারপর ধর্ম, দর্শন ও আত্মিক উন্নতির পথে এগিয়ে এসো। তাঁর চোখে শক্তিশালী যুবসমাজই ছিল শক্তিশালী ভারতের ভিত্তি।

আজকের দিনেও এই বক্তব্য সমানভাবে প্রাসঙ্গিক। কেবল ধর্মীয় আচার বা বইপাঠ নয়—শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়েই একজন পূর্ণাঙ্গ মানুষ গড়ে ওঠে। স্বামী বিবেকানন্দের ‘ফুটবল বনাম গীতা’ বক্তব্য আসলে কোনও বিরোধ নয়; এটি সমন্বয়ের দর্শন—শরীর, মন ও আত্মার একত্র সাধনার আহ্বান।

অপব্যাখ্যার বিরুদ্ধে সচেতনতা জরুরি

স্বামীজির একটি লাইন আলাদা করে তুলে ধরে তাকে ভুল অর্থে ব্যবহার করা তাঁর দর্শনের প্রতি অবিচার। সম্পূর্ণ বক্তব্য ও তার প্রেক্ষাপট না জেনে উদ্ধৃতি দেওয়া বিভ্রান্তি ছড়ায়। তাই আজ প্রয়োজন স্বামী বিবেকানন্দকে সম্পূর্ণভাবে পড়া, বোঝা এবং তাঁর দর্শনের গভীর মানবিক তাৎপর্য অনুধাবন করা।

স্বামী বিবেকানন্দের বাণী আমাদের শেখায়—শক্ত হও, নির্ভীক হও, মানুষ হও। তার পরেই আসবে গীতা, উপনিষদ ও আত্মার আলো।

oplus_32

Loading