সোমালিয়া ওয়েব নিউজ: নির্বাচন কমিশন আজ ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ার তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার দেশের ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু করা হবে। নির্বাচন কমিশনের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল ভোটার তালিকাকে আরও নির্ভুল ও হালনাগাদ করা। মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা, ঠিকানা পরিবর্তন সংক্রান্ত তথ্য সংশোধন এবং ভুয়ো বা একাধিক নাম চিহ্নিত করার কাজ এই বিশেষ সংশোধন অভিযানের মাধ্যমে সম্পন্ন হবে।কমিশন জানিয়েছে, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বুথ স্তরের আধিকারিকরা (BLO) বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। পাশাপাশি অনলাইন এবং অফলাইন— দুই পদ্ধতিতেই সাধারণ ভোটাররা নিজেদের তথ্য সংশোধনের সুযোগ পাবেন।নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, “স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম ভিত্তি। সেই লক্ষ্যেই ধাপে ধাপে বিশেষ নিবিড় সংশোধনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ”রাজনৈতিক মহলেও এই ঘোষণাকে ঘিরে তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের সংগঠনকে ভোটার তালিকা খতিয়ে দেখার নির্দেশ দিতে শুরু করেছে বলে জানা গিয়েছে। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে এই সংশোধন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
![]()

More Stories
কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভি ডি সথীশন
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তী
কচ্ছ উপকূলে ১২ কোটি টাকার চরস উদ্ধার, বড় সাফল্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর