সোমালিয়া ওয়েব নিউজ; দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হল টয়ট্রেনের জনপ্রিয় জঙ্গল সাফারি। শিলিগুড়ি জংশন থেকে প্রতিদিন সকাল ১০টায় এই বিশেষ টয়ট্রেন যাত্রা শুরু করে সরাসরি গয়াবাড়ি পৌঁছাবে। যাত্রাপথে মহানন্দা সংরক্ষিত বনাঞ্চলের গভীর অরণ্যের মধ্য দিয়ে চলার সময় পর্যটকদের জন্য অপেক্ষা করছে এক অনন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা। ভাগ্য সহায় হলে ট্রেন থেকেই দেখা মিলতে পারে বুনো হাতি, বাইসন, হরিণ এমনকি রয়েল বেঙ্গল টাইগারের মতো বিরল বন্যপ্রাণীর।এই জঙ্গল সাফারি ট্রেনটি সুকনা, রংটং, পাগলাঝোরা ও তিনধারিয়া স্টেশন অতিক্রম করে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ চা-বাগান ও মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের সুযোগ করে দেবে যাত্রীদের।রেল সূত্রে জানা গেছে, এই বিশেষ জঙ্গল সাফারি টয়ট্রেনের মাথাপিছু ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,২০০ টাকা। পর্যটন মরশুমে এই পরিষেবা ফের চালু হওয়ায় পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের