সোমালিয়া ওয়েব নিউজঃ হাওড়া–পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনের প্রতিদিনের অতিরিক্ত দেরিতে চলাচলের ফলে ওন্দা এলাকা-সহ আদ্রা ডিভিশনের হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির মুখে পড়ছেন। একাধিক দিন নির্ধারিত সময়ে না এসে ট্রেনটি ভোরবেলায় গন্তব্যে পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে। শুধু হাওড়া–পুরুলিয়া এক্সপ্রেসই নয়, আদ্রা ডিভিশনের প্রায় সমস্ত ট্রেনই বর্তমানে দীর্ঘ সময় ধরে বিলম্বে চলাচল করছে।
এই অনিয়মের প্রতিবাদে গতকাল আজ যাত্রীদের পক্ষ থেকে এক শান্তিপূর্ণ ও শালীন কর্মসূচি গ্রহণ করা হয়। হাওড়া–পুরুলিয়া এক্সপ্রেসের লোকো পাইলটকে ফুল ও মিষ্টি দিয়ে যাত্রীরা তাঁদের অসন্তোষ প্রকাশ করেন এবং একটি লিখিত অভিযোগপত্র প্রদান করেন, যাতে তা আদ্রা ডিভিশনের ডিআরএম-এর কাছে পৌঁছায়।
একইসঙ্গে ওন্দাগ্রাম রেলস্টেশনে কর্মরত রেলকর্মীদের কাছেও ফুল ও মিষ্টি দিয়ে প্রতিবাদ জানানো হয়। তাঁদের মাধ্যমেও একটি লিখিত অভিযোগ পাঠানো হয়, যাতে আদ্রা ডিভিশনের সমস্ত ট্রেন নির্ধারিত সময়ে চালানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
যাত্রীদের একটাই দাবি—আদ্রা ডিভিশনের সমস্ত ট্রেন, বিশেষ করে হাওড়া–পুরুলিয়া এক্সপ্রেস, যেন নিয়মিত ও নির্ধারিত সময়ে চলাচল করে। ন্যায্য দাবির পক্ষে আগামী দিনেও শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।




![]()

More Stories
তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করল নির্বাচন কমিশন
এক বছরে পাঁচ লক্ষ কারিগরকে পিএম বিশ্বকর্মা যোজনায় যুক্ত করার লক্ষ্য
প্রধানমন্ত্রীর জন্মদিনে গঙ্গাসাগরে বিশেষ সাগর-আরতি, কপিলমুনি আশ্রমে প্রদীপ প্রজ্বলন