সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার অন্তর্গত নন্দকুরিয়া গ্রাম (তালদা)-এ প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের তহবিলের অর্থে নবনির্মিত সিসি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হল। এই রাস্তা নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ২২৯ টাকা।
জানা গেছে, প্রায় দুই বছর আগে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হলেও নানা কারণে পঞ্চায়েত স্তরে কাজ শুরু হতে দীর্ঘ বিলম্ব হয়। অবশেষে রাস্তা নির্মাণ সম্পূর্ণ হওয়ায় খুশির হাওয়া গ্রামজুড়ে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে এই অংশে শুধুমাত্র কাঁচা মাটির রাস্তা থাকায় বর্ষাকালে ও চাষের মরসুমে যাতায়াত চরম সমস্যার হয়ে উঠত। বিশেষ করে কৃষকদের ক্ষেত্রে এই ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। ক্ষেত থেকে ধান, সবজি সহ বিভিন্ন কৃষিজ পণ্য মাথায় বা ভ্যান-ট্রলিতে করে আনতে গিয়ে কাদায় পিছলে পড়া, যান চলাচলে বাধা—নিত্যদিনের ঘটনা ছিল।
নতুন সিসি রাস্তা নির্মাণের ফলে এখন সেই সমস্যা অনেকটাই দূর হয়েছে। গ্রামবাসীদের মতে, এই রাস্তা শুধুমাত্র যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং কৃষিপণ্য পরিবহণ সহজ হওয়ায় কৃষকদের আর্থিক লাভও বাড়বে। পাশাপাশি, স্কুল পড়ুয়া, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের ক্ষেত্রেও এই রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন স্থানীয়রা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েতের সদস্য ও এলাকার সাধারণ মানুষ। তাঁরা সাংসদ দিলীপ ঘোষের তহবিল থেকে এই উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দ্রুত কাজ শেষ না হওয়ায় পঞ্চায়েতের দেরির বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।
গ্রামবাসীদের আশা, আগামী দিনে এ ধরনের আরও উন্নয়নমূলক প্রকল্প দ্রুততার সঙ্গে বাস্তবায়িত হবে এবং এলাকার সামগ্রিক পরিকাঠামো আরও মজবুত হবে।



![]()

More Stories
কলকাতা বিমানবন্দরে লোকসভার স্পিকার ওম বিড়লাকে উষ্ণ অভ্যর্থনা
পরিকাঠামো ও পানীয় জল প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ, নবান্নে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে জোর সময়সীমা ও গুণগত মানে
কাঁথিতে বিধানসভার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ, উপস্থিত প্রাক্তন সাংসদ শিশির অধিকারী