সোমালিয়া ওয়েব নিউজ: দীর্ঘদিন ধরে চুঁচুড়ায় বন্ধ থাকা বামফ্রন্টের শরিক আরএসপি পার্টি অফিসটি জবরদখল করে বন্ধ করে দেয়া হয়েছিল। আর এস পি র কাছ থেকে এই অভিযোগ পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার উদ্যোগী হয়ে আর এসপি অফিস টি খুলে দিয়ে এক সুস্থ রাজনৈতিক নজীর সৃষ্টি করলেন ।এদিন সকালে আরএসপি স্থানীয় নেতৃত্ব কে সঙ্গে নিয়ে চুচুড়াশহরের এই অফিসটি খুলে অসিত বাবু সেটি আবার আরএসপি নেতাদের হাতে তুলে দিলেন। এ ব্যাপারে বলতে গিয়ে অসিত বাবু জানান যে আমাদের নেত্রী তিনি সবসময়ই আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বলেছেন। আমাকে চুচুড়ার মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছেন নির্বাচনে জিতেছি। আমার কাছে চুঁচুড়ার সব নাগরিক আমার নিজের লোক। তাদের যেকোন বিপদে তাদের পাশে আমি থাকবো। সে যে কোন দল হোক বর্ণ ধর্ম হোক য জাতি হোক তার উর্ধে উঠে এই কাজ আমি করব। আমার কাছে ওনারা আবেদন করেছিলেন যার জন্য উদ্যোগী হয়ে এই কাজটি আমি করলাম। কারণ আর এই অফিসটির দীর রাজনৈতিক ইতিহাস আছে যারাই এটা বন্ধ করে থাকুক না কেন এটা কাম্য নয়। যার জন্য এই কাজটা আমি করলাম।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ