সোমালিয়া ওয়েব নিউজঃরাজ্যের প্রায় সর্বত্রই আজ মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। কুয়াশার প্রভাবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকতে পারে।
উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা ও উত্তর দিনাজপুর জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও একই পরিস্থিতি বজায় থাকতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি। তবে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি কম ছিল।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৩১ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে, ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি অথবা উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের