সোমালিয়া ওয়েব নিউজঃ উত্তরে হাওয়ার প্রভাবে বছরের প্রথম দিনেও রাজ্যজুড়ে শীতের দাপট অব্যাহত। বুধবার দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে নীচে নেমেছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কল্যাণী ও শ্রীনিকেতনে—উভয় স্থানেই পারদ নেমেছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কম।
অন্যদিকে উত্তরবঙ্গেও শীতের প্রভাব স্পষ্ট। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রায়গঞ্জে, ৯ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং পাহাড়ি এলাকায় শীত আরও তীব্র—এদিন সেখানে তাপমাত্রা নেমে আসে মাত্র ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
সকালের দিকে রাজ্যের বিভিন্ন অংশে ঘন কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায় এবং আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে হয়ে ওঠে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস।

![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের