সোমালিয়া ওয়েব নিউজঃ নতুন বছরের শুরুতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে বড়সড় বৃদ্ধি। সারা দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১১১ টাকা বাড়ানো হয়েছে। এর জেরে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল সিলিন্ডার পিছু ১,৭৯৫ টাকা।
তেল বিপণন সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, এই বর্ধিত মূল্য আজ থেকেই কার্যকর হয়েছে। দাম বৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ, ধাবা ও ক্যাটারিং ব্যবসার খরচ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
তবে সাধারণ গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর—গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি। ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই অপরিবর্তিত থাকছে।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পরোক্ষভাবে খাবারের দামেও পড়তে পারে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী