সোমালিয়া ওয়েব নিউজঃ ডিসেম্বর ২০২৫-এ ভারতীয় সংসদে পাস হওয়া সেন্ট্রাল এক্সাইজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৫ অনুযায়ী সিগারেটের উপর আবগারি শুল্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাজারে সিগারেটের দাম আগামী দিনে আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
অন্যদিকে, বিড়ি শিল্পের ক্ষেত্রে তুলনামূলকভাবে নরম অবস্থান নিয়েছে কেন্দ্র। হাতে তৈরি বিড়ির উপর আবগারি শুল্ক রাখা হয়েছে নামমাত্র—প্রতি হাজার স্টিকে মাত্র ১ টাকা। মূলত বিড়ি শ্রমিকদের জীবিকা সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিড়ির দামে আপাতত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
এছাড়াও, বিড়ির উপর পণ্য ও পরিষেবা কর (GST) ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এতে বিড়ি শিল্প কিছুটা স্বস্তি পেলেও, জনস্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞদের একাংশ।
সব মিলিয়ে, সরকারের সাম্প্রতিক কর নীতিতে সিগারেটের উপর চাপ বাড়লেও, বিড়ির ক্ষেত্রে দাম বৃদ্ধি রোধ করে শ্রমিক ও শিল্প—দু’পক্ষকেই আপাত স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী