সোমালিয়া ওয়েব নিউজঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণেই পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রের আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন—এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা।
গত সন্ধ্যায় কলকাতায় চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, দেশের প্রায় সমস্ত রাজ্যের মানুষ যেখানে এই প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুবিধা পাচ্ছেন, সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ এই সুযোগ থেকে বঞ্চিত। নাড্ডার দাবি, রাজ্য সরকার রাজনৈতিক কারণে এই প্রকল্প বাস্তবায়নে বাধা দিচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু রাজ্যের সম্মতি না থাকায় পশ্চিমবঙ্গে সেই পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
এই প্রসঙ্গে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে আয়ুষ্মান ভারত নিয়ে রাজনৈতিক তরজা আরও তীব্র হলো বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ