সোমালিয়া ওয়েব নিউজঃ আগামী মাসে ভারত সফরে আসছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরুন। দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা AI Impact Summit-এ তিনি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আগামী ফেব্রুয়ারি মাসের ১৯ ও ২০ তারিখ এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই সম্মেলনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি হবে গ্লোবাল সাউথে আয়োজিত প্রথম বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্মেলন। কৃত্রিম বুদ্ধিমত্তার সামাজিক, অর্থনৈতিক ও নীতিগত প্রভাব নিয়ে আলোচনাই এই সম্মেলনের মূল লক্ষ্য।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ এবং শিল্পমহলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। ভারতের প্রযুক্তি ক্ষেত্রে ক্রমবর্ধমান ভূমিকা এবং গ্লোবাল সাউথের নেতৃত্বে AI উন্নয়নের দিশা নির্ধারণে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ফরাসি রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে ভারত-ফ্রান্স কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সম্ভাবনাও দেখছেন কূটনৈতিক মহল।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী