সোমালিয়া ওয়েব নিউজঃ নিপা ভাইরাসের সম্ভাব্য অস্তিত্ব খতিয়ে দেখতে রাজ্যে বাদুড়ের উপর সমীক্ষা শুরু করেছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV) এবং বন মন্ত্রকের প্রতিনিধিরা। যৌথভাবে চালানো এই সমীক্ষার অংশ হিসেবে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম ও কুবেরপুর এলাকা থেকে মোট নয়টি বাদুড় ধরা হয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ধরা পড়া বাদুড়গুলির শরীর থেকে তিন ধরনের সোয়াব সংগ্রহ করে RTPCR পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, একটি বাদুড় বাদে বাকি আটটির ফলাফল নেগেটিভ এসেছে। সংশ্লিষ্ট একটি নমুনার রিপোর্ট আরও যাচাই করা হচ্ছে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে আতঙ্কের কোনও কারণ নেই। তবে ভবিষ্যতে সংক্রমণের ঝুঁকি এড়াতেই আগাম সতর্কতা হিসেবে এই সমীক্ষা চালানো হচ্ছে। প্রয়োজনে রাজ্যের অন্যান্য এলাকাতেও একই ধরনের সমীক্ষা ও নজরদারি চালানো হতে পারে।
প্রসঙ্গত, বাদুড়কে নিপা ভাইরাসের সম্ভাব্য বাহক হিসেবে ধরা হয়। সেই কারণেই ভাইরাসের উপস্থিতি নির্ণয়ে প্রাণীদের উপর নজরদারিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ