সোমালিয়া ওয়েব নিউজ; ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং ১৫ আগস্ট স্বাধীনতা দিবস—এই দুই জাতীয় অনুষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে অভিযোগ উঠেছে আরামবাগ মহকুমার তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিরুদ্ধে। আগে নিয়ম মেনেই জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হতো, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই প্রথা আর মানা হচ্ছে না বলে অভিযোগ।
এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক। তাঁর অভিযোগ, কেন জনপ্রতিনিধিদের ডাকা হচ্ছে না, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দপ্তরের তরফে দেওয়া হচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—শুধু বিরোধী দলের বিধায়ক হওয়ার কারণেই কি আমন্ত্রণ জানানো হচ্ছে না?
বিধায়কের দাবি, জাতীয় দিবসের মতো গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের বাদ দেওয়া গণতান্ত্রিক রীতির পরিপন্থী। এতে শুধু জনপ্রতিনিধিদের অপমান নয়, সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের প্রতিনিধিত্বও উপেক্ষিত হচ্ছে।
তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠছে—জাতীয় দিবসের মতো অরাজনৈতিক অনুষ্ঠানে আমন্ত্রণের ক্ষেত্রে দলীয় বিভাজন আদৌ কাম্য কি না।
এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা ও সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে আরামবাগ মহকুমায়।

![]()

More Stories
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা