সোমালিয়া ওয়েব নিউজঃ জাতীয় ভোটার দিবস ২০২৬ উপলক্ষ্যে সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র, ব্লক, মহকুমা ও জেলা সদর জুড়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।
এর অঙ্গ হিসেবে আজ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্যস্তরীয় মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ নির্বাচন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রাজ্যের যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক কাকলী মুখোপাধ্যায়।
এদিন বিশেষ নিবিড় সংশোধনী (SIR) কর্মসূচিতে উল্লেখযোগ্য অবদানের জন্য রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বুথ লেভেল অফিসার (BLO) ও সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের (AERO) সম্মানিত করা হয়।
এছাড়াও, জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আয়োজিত রাজ্যব্যাপী অঙ্কন, প্রবন্ধ ও স্লোগান লেখন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ