সোমালিয়া ওয়েব নিউজঃ ছত্তিশগড়ের বিজাপুর জেলায় গতকাল নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি ৯ মিমি পিস্তল, অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানান, বিজাপুরের দক্ষিণাঞ্চলে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একটি দল তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের সময় মাওবাদীরা অতর্কিতে গুলি চালালে নিরাপত্তা রক্ষীরা পাল্টা জবাব দেয়। পাল্টা গুলিতেই দুই মাওবাদী নিহত হয়।
ঘটনাস্থলে তল্লাশি অভিযান এখনও চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

![]()

More Stories
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল
পাঁচ বছরে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: স্বরাষ্ট্র মন্ত্রক
১০০ শতাংশ শুদ্ধ’ দাবি করে পণ্য বিক্রিতে ডাবরকে সতর্ক করল FSSAI