September 19, 2026

আজ শহীদ দিবস

৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর ৭৮তম প্রয়াণ বার্ষিকী পালিত হচ্ছে দেশজুড়ে

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ ৩০ জানুয়ারি, শহীদ দিবস। মহাত্মা গান্ধীর ৭৮তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজ্য ও জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে প্রার্থনা সভা, স্মরণ অনুষ্ঠান, শান্তি শোভাযাত্রা এবং আলোচনা সভার মাধ্যমে গান্ধীজিকে স্মরণ করা হচ্ছে।

দেশবাসী আজ অহিংসা, সত্য ও মানবতার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে।

Loading