সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্য বাজেটে আশা কর্মীদের ভাতা এক হাজার টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মাতৃত্বকালীন ১৮০ দিনের ছুটি এবং চাকরিরত অবস্থায় মৃত্যু হলে পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তার কথাও জানানো হয়েছে।
এই ঘোষণা প্রসঙ্গে রাজ্য আশা কর্মী ইউনিয়নের সম্পাদক ইসমত আরা খাতুন বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর এই সিদ্ধান্ত তাদের নৈতিক জয়। তবে এখনও সব বকেয়া ভাতা মেটানো হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, কর্মীদের সঙ্গে আলোচনা এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি তুলে নেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্য সরকারের এই ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও বাস্তবায়নের দিকেই এখন নজর রাখছেন আশা কর্মীরা।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ