অফিসার রিপোর্ট, ECI-র স্বাধীনতা, DGP-র হলফনামা—একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের
সোমালিয়া ওয়েব নিউজঃ আজ সুপ্রিম কোর্টে Special Intensive Revision (SIR) সংক্রান্ত মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি হয়েছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, SIR প্রক্রিয়া চলবে এবং তা বন্ধ করার কোনো সুযোগ নেই।
শুনানিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসারদের তালিকা দেওয়ার কথা থাকলেও তা জমা পড়েনি বলে আদালতে উল্লেখ করা হয়। নির্বাচন কমিশন (ECI) জানায়, তারা একটি quasi-judicial সংস্থা হওয়ায় এমন অফিসার প্রয়োজন, যাঁদের শুনানি পরিচালনা ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা রয়েছে।
আদালত নির্দেশ দেয়, রাজ্য সরকারের দেওয়া ৮,৫৫৫ জন Group-B অফিসারকে আজ বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং অফিসারদের (DRO) কাছে রিপোর্ট করতে হবে। পাশাপাশি, প্রয়োজনে ECI-কে ERO বা AERO বদলানো কিংবা আগের অফিসারদেরই কাজে লাগানোর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
Micro Observer-দের ভূমিকা নিয়েও আদালতে স্পষ্ট করা হয় যে, তাঁদের কাজ হবে শুধুমাত্র সহায়তা করা। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে একমাত্র Electoral Registration Officer (ERO)-দের হাতে। নতুন অফিসারদের ১–২ দিনের সংক্ষিপ্ত প্রশিক্ষণ দিয়ে Micro Observer হিসেবে ব্যবহার করার কথাও বলা হয়েছে।
নতুন অফিসার যুক্ত হওয়ায় নথি যাচাই ও সিদ্ধান্ত গ্রহণের জন্য ১৪ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ সময় দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এদিকে, SIR প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অফিসারদের বিরুদ্ধে হুমকি ও ভয় দেখানোর অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালত। এ বিষয়ে রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (DGP)-কে ব্যক্তিগত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সামগ্রিকভাবে, আজকের শুনানিতে SIR প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার উপরই জোর দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
![]()

More Stories
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল
পাঁচ বছরে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: স্বরাষ্ট্র মন্ত্রক
১০০ শতাংশ শুদ্ধ’ দাবি করে পণ্য বিক্রিতে ডাবরকে সতর্ক করল FSSAI