সোমালিয়া ওয়েব নিউজঃ পুরুলিয়ার হুড়া থানার অন্তর্গত বাঘাট্যাঁড় গ্রামে আহত অবস্থায় একটি পূর্ণবয়স্ক হরিণ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা গ্রামসংলগ্ন এলাকায় হরিণটিকে পড়ে থাকতে দেখে বনদপ্তরে খবর দেন। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে কেশড়গড় অঞ্চলের রাকাব জঙ্গলে দপ্তরের উদ্যোগে বেশ কয়েকটি হরিণ ছাড়া হয়েছিল। অনুমান করা হচ্ছে, সেখান থেকেই একটি হরিণ লোকালয়ে চলে আসে এবং কোনোভাবে আহত হয়। উদ্ধার হওয়া হরিণটির বাঁ পায়ে গুরুতর আঘাত রয়েছে।
বর্তমানে হরিণটিকে বনদপ্তরের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বনকর্মীরা জানিয়েছেন, সুস্থ হয়ে উঠলে উপযুক্ত সময়ে তাকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

![]()

More Stories
মস: ছোট্ট উদ্ভিদ, বড় উপকার — শহুরে সবুজায়নের নীরব নায়ক
গাছের ক্যান্সার আসলে কী ?
কলকাতার মৃত্যুঘণ্টা কি বেজে গেলো?