সোমালিয়া ওয়েব নিউজঃ চলতি বছরের হজ যাত্রা উপলক্ষে হজযাত্রীদের সহায়তার জন্য আজ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এই উপলক্ষে নতুন দিল্লিতে একটি ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়।
কর্মসূচীর উদ্বোধন করেন সংখ্যালঘু বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান। তিনি জানান, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রশিক্ষণ ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচীর মাধ্যমে এবছরের হজ যাত্রার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো।
সরকারি সূত্রে জানা গেছে, ভারত থেকে এবছর প্রায় ১ লক্ষ ৭৫ হাজার তীর্থযাত্রী হজযাত্রায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তাঁদের যাত্রা, স্বাস্থ্যসুরক্ষা, ভিসা প্রক্রিয়া ও সৌদি আরবে অবস্থান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়