সোমালিয়া ওয়েব নিউজঃ এক অভূতপূর্ব সিদ্ধান্তে নির্বাচন কমিশন একাধিক অনিয়মের অভিযোগে রাজ্যের সাতজন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-কে সরাসরি সাসপেন্ড করেছে।
কমিশন সূত্রে জানা গেছে, ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার দুই জনসহ সুতি, ময়নাগুড়ি, সামশেরগঞ্জ, ডেবরা এবং ফারাক্কা বিধানসভার মোট সাতজন AERO-র বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
কমিশন গতকাল রাতে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়ে সাসপেনশনের বিষয়টি জানায়। পাশাপাশি অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারকে নির্দেশও দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত কাজের ক্ষেত্রে অনিয়ম ও দায়িত্বে গাফিলতির অভিযোগের ভিত্তিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ