সোমালিয়া ওয়েব নিউজঃ দুর্যোগ বা জরুরি প্রয়োজনের মুহূর্তে জনসেবায় দক্ষতা এবং যোগাযোগের দায়িত্ব পালনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সম্মান পেলেন অম্বরীশ নাগ বিশ্বাস। তিনি ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব-এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং কলসাইন VU2JFA নামে পরিচিত।
মার্কিন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হ্যাম রেডিও সমাবেশ HamCation থেকে তাঁকে ‘হ্যাম রেডিও হিরো অফ দ্য ইয়ার – ২০২৬’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এই সম্মান বিশ্বে প্রথমবারের মতো প্রদান করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, হারিয়ে যাওয়া মানুষদের পরিবারে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকার জন্য ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব ইতিপূর্বে দু’বার আমেরিকার American News Line থেকে ‘বেস্ট অ্যামেচার রেডিও ক্লাব’ শিরোপা অর্জন করেছে।
হ্যাম রেডিওর মাধ্যমে জরুরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


![]()

More Stories
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩৮% ডিএ-ডিআর মঞ্জুর, অর্থ দফতরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি
ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলে শুরু ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ কর্মসূচি
ভিবিজি রামজি প্রকল্পে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী