১০ কোটি ফলোয়ার ছুঁয়ে বিশ্বে প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
সোমালিয়া ওয়েব নিউজঃ জনপ্রিয় সমাজমাধ্যম ইনস্টাগ্রামে ১০ কোটিরও বেশি ফলোয়ার পেয়ে এক ঐতিহাসিক নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে ইনস্টাগ্রামে যোগদান করা মোদী এই মাইলফলক অর্জনকারী বিশ্বের প্রথম কোনও রাষ্ট্রনেতা ও রাজনীতিবিদ বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে, বিভিন্ন সরকারি কর্মসূচি, আন্তর্জাতিক সফর, দেশবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ব্যক্তিগত মুহূর্তের ঝলক— সব মিলিয়ে তাঁর সোশ্যাল মিডিয়া উপস্থিতি ব্যাপক সাড়া ফেলেছে। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ১০ কোটি অতিক্রম করায় তা বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার ফলোয়ার সংখ্যা প্রায় ৪৩.২ মিলিয়ন। উল্লেখযোগ্য বিষয় হল, পরবর্তী পাঁচ প্রধান বিশ্বনেতার মোট ফলোয়ার সংখ্যাও প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত ফলোয়ার সংখ্যার তুলনায় কম বলে দাবি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ডিজিটাল মাধ্যমে সরাসরি জনগণের সঙ্গে সংযোগ স্থাপন এবং নীতিনির্ধারণী বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মোদীর সক্রিয়তা তাঁকে বিশ্বমঞ্চে আলাদা পরিচিতি দিয়েছে। তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং সরকারের বিভিন্ন উদ্যোগ প্রচারে ইনস্টাগ্রামকে কার্যকরভাবে ব্যবহার করার ফলেই এই বিপুল জনপ্রিয়তা অর্জিত হয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।
ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম যে রাজনৈতিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে, প্রধানমন্ত্রীর এই রেকর্ড তারই প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী