‘দেশ প্রথম’ ভাবনার অনুপ্রেরণা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
সোমালিয়া ওয়েব নিউজঃ স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকর-এর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাজমাধ্যমে এক পোস্টে তিনি সাভারকরকে স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীর হিসেবে উল্লেখ করে তাঁর ত্যাগ, নিষ্ঠা ও সাহসিকতার কথা স্মরণ করেন।
শাহ লেখেন, বীর সাভারকর তাঁর বৈপ্লবিক চিন্তাধারার মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের আদর্শগত ভিত্তি সুদৃঢ় করেছিলেন। স্বদেশ থেকে ইংল্যান্ড পর্যন্ত তাঁর দুঃসাহসিক অভিযান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আপসহীন লড়াই যুবসমাজকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তিনি বলেন, স্বাধীনতার পাশাপাশি সাংস্কৃতিক স্বাধীনতার প্রশ্নেও সাভারকর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সাভারকরের সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডের প্রসঙ্গও। অস্পৃশ্যতা দূরীকরণ এবং নারী শিক্ষার প্রসারে তাঁর উদ্যোগের কথা উল্লেখ করে শাহ বলেন, “বীর সাভারকরের ত্যাগ ও আদর্শ চিরকাল দেশপ্রেমিকদের কাছে ‘দেশ প্রথম’ ভাবনার প্রদীপ হয়ে থাকবে।”
লন্ডনে থাকাকালীন সাভারকর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। সাভারকরকে হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা বলে গণ্য করা হয়। তিনি নাৎসিবাদকে প্রশংসা করেছিলেন। তিনি হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা ছিলেন। তিনি চেয়েছিলেন সব ধর্ম ও আদর্শের উপরে উঠে সবাই নিজেকে আগে ভারতীয় ভাবুক। আধুনিক হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলো সাভারকরকে পরম পূজনীয় হিসাবে সম্মান করে না।সাভারকর অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠা করেন। তিনি হিন্দু মহাসভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিহাস বিখ্যাত নাসিক ষড়যন্ত্র মামলার দ্বিতীয় পর্যায়ে অভিযুক্ত করা হয়েছিল সাভারকরকে। তার বিরুদ্ধে বিপ্লবীদের ব্রাউনিং পিস্তল সরবরাহ করার অভিযোগ ওঠে। ১৯১১ সালের ৩০ জানুয়ারি মামলার চূড়ান্ত বিচারে দীর্ঘ ২৫ বছর সশ্রম কারাবাস হয় তার।
উল্লেখ্য, বীর সাভারকর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক বিতর্কিত কিন্তু প্রভাবশালী ব্যক্তিত্ব। আন্দামানের সেলুলার জেলে তাঁর বন্দিজীবন এবং পরবর্তী সময়ের রাজনৈতিক কর্মকাণ্ড ভারতীয় ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে।
প্রয়াণদিবসে তাঁকে ‘শতকোটি প্রণাম’ জানিয়ে অমিত শাহ দেশবাসীকে তাঁর আদর্শ স্মরণ করার আহ্বান জানান।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী