সোমালিয়া ওয়েব নিউজঃ সোশ্যাল মিডিয়ায় পেট্রোল ও ডিজেলের ঘাটতি নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনের সত্যতা নিয়ে স্পষ্ট বার্তা দিল Bharat Petroleum Corporation Limited, সংস্থার পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, দেশে জ্বালানির কোনও ঘাটতি নেই এবং সরবরাহ ও বিতরণ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিকভাবেই চলছে।
পোস্টে আরও বলা হয়, দেশে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেলের মজুদ রয়েছে। তাই জ্বালানি নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
ভারত পেট্রোলিয়ামের দাবি, তাদের ডিপো ও পেট্রোল পাম্পগুলিতে নিয়মিতভাবে জ্বালানি সরবরাহ করা হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে বিতরণ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। ফলে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত পেট্রোল-ডিজেল ঘাটতির খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানিয়েছে সংস্থাটি।

![]()

More Stories
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল