সোমালিয়া ওয়েব নিউজঃ পূর্ব ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ ও বিহারে নতুন রাজ্যপাল নিয়োগ করল কেন্দ্র। প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন দুই প্রবীণ ব্যক্তিত্বকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
অবসরপ্রাপ্ত আইবি স্পেশাল ডিরেক্টর এবং প্রাক্তন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরএন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। দেশের গোয়েন্দা সংস্থা Intelligence Bureau–এ দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা রয়েছে।
অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন ১৫ কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইনকে বিহারের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। দীর্ঘ সামরিক জীবনে কাশ্মীর উপত্যকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি বিশেষ পরিচিতি অর্জন করেছেন।
পূর্ব ভারতের এই দুই রাজ্যে অভিজ্ঞ প্রশাসনিক ও সামরিক নেতৃত্বের উপস্থিতি রাজ্য পরিচালনায় নতুন গতি আনবে বলেই মনে করছেন রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশ।

![]()

More Stories
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩৮% ডিএ-ডিআর মঞ্জুর, অর্থ দফতরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি
ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলে শুরু ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ কর্মসূচি
ভিবিজি রামজি প্রকল্পে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী