সোমালিয়া ওয়েব নিউজঃ শিশু চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করতে নতুন পদক্ষেপ নিল ভারত সেবাশ্রম সংঘ । গতকাল ডায়মন্ড হারবার রোডের জোকা এলাকায় অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালে একটি আধুনিক পেডিয়াট্রিক আইসিইউ (PICU) ইউনিটের শুভ উদ্বোধন করা হয়।
এই নতুন ইউনিটের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের সন্ন্যাসী, চিকিৎসক, হাসপাতালের কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, নবনির্মিত এই পেডিয়াট্রিক আইসিইউ ইউনিট চালু হওয়ায় গুরুতর অসুস্থ শিশুদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া আরও সহজ হবে। বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে শিশুদের জরুরি সেবা প্রদানের ক্ষেত্রে এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।
মানবসেবার আদর্শে প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য ও সমাজসেবামূলক নানা উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। নতুন এই উদ্যোগ সেই পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


![]()

More Stories
আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য, গ্রহদের কুচকাওয়াজ
ওজনে কারচুপি সতর্ক থাকুন! সোনার দোকান,সবজি বাজার থেকে হাসপাতাল—ভেরিফিকেশন না দেখলে ঠকতে পারেন
পাঞ্জাবে ‘অপারেশন প্রহার’-এর দ্বিতীয় দফা শুরু, গ্যাংস্টার দমনে ৭২ ঘণ্টার অভিযান