September 21, 2026

আন্তর্জাতিক নারী দিবসে দিল্লিতে অনুষ্ঠানে রাষ্ট্রপতি, ‘শক্তি পদযাত্রা’র আয়োজন

সোমালিয়া ওয়েব নিউজঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজরাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লির মানেকশ সেন্টারে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর।

এই উপলক্ষে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে একটি বিশেষ পদযাত্রারও আয়োজন করা হয়েছে। ‘কর্তব্য পথ’ বরাবর এই পদযাত্রার নাম দেওয়া হয়েছে ‘শক্তি পদযাত্রা’

এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশবাসীকে, বিশেষ করে মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তাঁর বার্তায় তিনি বলেন, মহিলারা সমাজ ও রাষ্ট্রের অন্যতম ভিত্তি। শিক্ষিত, স্বনির্ভর এবং সক্ষম নারীরাই দেশের উন্নয়ন ও অগ্রগতির পথকে আরও শক্তিশালী করে।

রাষ্ট্রপতির মতে, নতুন প্রজন্মের মহিলারা আজ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা ও সাফল্যের মাধ্যমে ভারতের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন।

Loading