সোমালিয়া ওয়েব নিউজঃ কেরল উপকূলের কাছে নৌদুর্ঘটনায় বিপদে পড়া ভারতীয় জেলেদের উদ্ধারে তৎপরতা দেখাল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। দ্রুত অভিযানে ৯ জন আহত জেলেকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ICGS Anagh
উপকূলরক্ষী বাহিনীর সূত্রে জানা গিয়েছে, ৮ মার্চ কন্যাকুমারী উপকূল থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে একটি ভারতীয় মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার খবর আসে। এই বিষয়ে বিপদসংকেত পাঠানো হয় Maritime Rescue Coordination Centre Mumbai-এ। খবর পাওয়া মাত্রই উদ্ধার অভিযানে পাঠানো হয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ।
ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, উদ্ধার হওয়া জেলেদের একটি বাণিজ্যিক জাহাজ MT Solis-এ তোলা হয়েছে। সেখান থেকে আহত ৯ জন জেলেকে উপকূলরক্ষী জাহাজে স্থানান্তর করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে তাঁদের চিকিৎসার জন্য কেরলের Thiruvananthapuram-এর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনায় এখনও ২ জন জেলে নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে কন্যাকুমারী উপকূলবর্তী এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উপকূলরক্ষী বাহিনী।

![]()

More Stories
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল