সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে হিংসা ও রক্তপাতমুক্ত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্টভাবে বলেন, নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন বা হিংসাত্মক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।
আজ এক বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনার জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাই যেন নির্ভয়ে এবং উৎসবের মেজাজে ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশ নেন। গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ উৎসবে মানুষের সক্রিয় অংশগ্রহণই নির্বাচনকে আরও শক্তিশালী করে তুলবে বলেও তিনি উল্লেখ করেন।

![]()

More Stories
রেশন ব্যবস্থায় সংস্কার ও ডিলারদের সুরক্ষায় একগুচ্ছ দাবি: কেন্দ্রীয় দফতরে স্মারকলিপি পেশ
আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ
বিধানসভায় রাজ্যসভার শংসাপত্র গ্রহণ করলেন রাহুল সিনহা