সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবি আজ সন্ধ্যায় কলকাতায় পৌঁছেছেন। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুরলী ধর।
বিমানবন্দরে সংক্ষিপ্ত অভ্যর্থনা পর্বের পর সেখান থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন নবনিযুক্ত রাজ্যপাল।
জানা গেছে, আগামীকাল রাজভবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করবেন আর এন রবি। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।

![]()

More Stories
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩৮% ডিএ-ডিআর মঞ্জুর, অর্থ দফতরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি
ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলে শুরু ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ কর্মসূচি
ভিবিজি রামজি প্রকল্পে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী