সোমালিয়া ওয়েব নিউজঃ ছত্তিশগড়ে বস্তার অঞ্চলে আজ বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। রাজ্যের বস্তার বিভাগের সদর দপ্তর জগদলপুরে ৪৪ জন মহিলা সহ মোট ১০৮ জন মাওবাদী ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের কাছে আত্মসমর্পণ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারী এই মাওবাদীদের বিরুদ্ধে মোট তিন কোটি উনত্রিশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আত্মসমর্পণের সময় বিভিন্ন এলাকা থেকে সাতটি AK-47 রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও তিন কোটিরও বেশি নগদ অর্থ এবং প্রায় এক কেজি সোনাও উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বস্তার বিভাগে মোট ২ হাজার ৬২৫ জন মাওবাদী আত্মসমর্পণ করে সমাজের মূলধারায় ফিরে এসেছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। প্রশাসনের দাবি, আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতির ফলে অনেক মাওবাদী ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহ দেখাচ্ছেন।

![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়