September 19, 2026

শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্স ১,৩৪২ পয়েন্ট ও নিফটি ৩৯৫ পয়েন্ট পতন

সোমালিয়া ওয়েব নিউজঃ দেশের শেয়ার বাজারে আজ বড় ধস দেখা গেছে। BSE Sensex ১,৩৪২ পয়েন্ট কমে ৭৬,৮৬৪-এ দাঁড়িয়েছে। একইসঙ্গে Nifty 50 ৩৯৫ পয়েন্ট পড়ে ২৩,৮৬৭-এ নেমে এসেছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক বাজারের দুর্বল প্রবণতা, বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির চাপ এবং কিছু বড় কোম্পানির শেয়ারে পতনের প্রভাবেই আজকের লেনদেনে বাজারে এই বড়সড় পতন দেখা যায়।

দিনের লেনদেন জুড়েই বেশিরভাগ ক্ষেত্রের শেয়ারে বিক্রির চাপ লক্ষ্য করা গেছে বলে বাজার সূত্রে জানা গেছে।

Loading