সোমালিয়া ওয়েব নিউজঃ কিউবাতে জ্বালানির তীব্র অপ্রতুলতার কারণে স্বাস্থ্যব্যবস্থা গভীর সঙ্কটের মুখে পড়েছে। ফলে দ্বীপরাষ্ট্রটিতে মানবিক সঙ্কটের পরিস্থিতি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে রাষ্ট্রসঙ্ঘের মানবিক সহায়তা বিষয়ক দপ্তর।
সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে কিছুক্ষণ অন্তরই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে এবং প্রয়োজনীয় ওষুধপত্রেরও ঘাটতি দেখা দিয়েছে। জরুরি চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
একই সঙ্গে নবজাতক ও প্রসূতি বিভাগসহ বিভিন্ন জরুরি পরিষেবা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। বিদ্যুৎ সমস্যার কারণে ওষুধ বা ইঞ্জেকশন সংরক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় কোল্ড চেইন বজায় রাখা সম্ভব হচ্ছে না, যা স্বাস্থ্য পরিষেবার জন্য আরও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

![]()

More Stories
পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, ইরানে নতুন মার্কিন হামলার দাবি
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি: ১৫ ভারতীয়ের মর্মান্তিক মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
মার্কিন-ইরান শান্তি চুক্তিতে স্বস্তি বিশ্ববাজারে, কমল তেলের দাম