September 20, 2026

আয়ুষ্মান ভারত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

সোমালিয়া ওয়েব নিউজঃকলকাতা হাইকোর্ট আজ জানতে চেয়েছে কেন আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা হচ্ছে না। এ বিষয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়ে আদালত রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

মামলার আবেদনকারী শমীক ভট্টাচাৰ্যকে দুই সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দিয়ে পালটা বক্তব্য জানানোর সুযোগ দিয়েছে আদালত।

রাজ্যের তরফে আজ আদালতে জানানো হয়, এ বিষয়ে বিস্তারিত বক্তব্য জানাতে কিছু সময় প্রয়োজন। সেই আবেদনের ভিত্তিতেই আদালত রাজ্য সরকারকে চার সপ্তাহ সময় দিয়েছে।

Loading