সোমালিয়া ওয়েব নিউজঃ হুগলি জেলার গোঘাট থানার সাওড়া গ্রামে ২০১১ সালের ৯ ডিসেম্বরের খুনের মামলায় অবশেষে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রমাণের অভাবে ১৯ জন অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে।
ঘটনাটি ঘটে ২০১১ সালের ৯ ডিসেম্বর, সাওড়া হাই স্কুলের অভিভাবক কমিটির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে। সেই সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর পুলিশ মোট ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে, যার মধ্যে বেশ কয়েকজন বামপন্থী নেতা-কর্মীর নাম জড়ায় বলে অভিযোগ ওঠে।
দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২৩ জুন আরামবাগ অ্যাডিশনাল জেলা ও সেশনস আদালত ২৬ জন অভিযুক্তের মধ্যে ১৯ জনকে দোষী সাব্যস্ত করে। তাদের মধ্যে একজনকে মৃত্যুদণ্ড এবং ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পরে তারা বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়।
এরপর রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। দীর্ঘ শুনানির পর ১২ মার্চ ২০২৬ বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি অপূর্ব সিংহ রায় রায় এর ডিভিশন বেঞ্চ প্রমাণের অভাবে ১৯ জন অভিযুক্তকেই বেকসুর খালাস ঘোষণা করে।
আদালতের রায় ঘোষণার পর অভিযুক্তদের পরিবার-পরিজন ও আইনজীবীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়। জানা গেছে, শুক্রবার ১৩ মার্চ বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে খালাসপ্রাপ্তদের মুক্তি দেওয়া হবে।

![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ