সোমালিয়া ওয়েব নিউজ: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট প্রায় ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে রাজ্য জুড়ে।নির্বাচন ঘিরে যাতে কোনো ধরনের অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্যই এই বাড়তি সতর্কতা। অতীতের ভোট-পরবর্তী হিংসার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নির্বাচন শেষ হওয়ার পরেও প্রায় ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রাখা হবে বলে পরিকল্পনা করা হয়েছে।
বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ইভিএমের নিরাপত্তার ওপর। সূত্রের খবর, ইভিএম এবং স্ট্রং রুমগুলির সুরক্ষার জন্য আলাদাভাবে প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। স্ট্রং রুম ও ইভিএম সংরক্ষণ কেন্দ্রগুলির নিরাপত্তার দায়িত্বে থাকবে এই বাহিনীনির্বাচনকে
শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাধারণ ভোটারদের মধ্যেও এই কড়া নিরাপত্তা ব্যবস্থা আস্থা বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ