সোমালিয়া ওয়েব নিউজ: গোঘাটের মুখ উজ্জ্বল করল আট বছর বয়সি এক খুদে শিল্পী। মেদিনীপুরের ‘অল বেঙ্গল আর্ট সোসাইটি’ (All Bengal Art Society) আয়োজিত একটি আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ‘ইন্টারন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড’ (International Gold Award) ছিনিয়ে নিয়েছে তৃতীয় শ্রেণির ছাত্রী অদিতি ঘোষ। আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল এবং ভুটানের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। চারটি দেশের অসংখ্য প্রতিযোগীর মধ্যে ‘গ্রুপ-বি’ বিভাগে অদিতির আঁকা ছবি বিচারকদের বিচারে শ্রেষ্ঠ ঘোষিত হয়। বিচারকদের মতে, তার আঁকার মধ্যে সৃজনশীলতা, বিষয়বস্তুর গভীরতা এবং শিল্পচেতনার প্রকাশ বিশেষভাবে লক্ষণীয় ছিল। অদিতি হুগলি জেলার গোঘাটের রঘুবাটি অঞ্চলের গৌরাঙ্গবাটী গ্রামের বাসিন্দা। সে স্থানীয় রঘুবালি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা ইন্দ্রজিৎ ঘোষ এবং মা সুপ্রিয়া ঘোষ নায়েক মেয়ের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত।অদিতির বাবা ইন্দ্রজিৎ বাবু একজন স্কুল শিক্ষক, তিনি আমাদের জানিয়েছেন, মাত্র আড়াই তিন বছর বয়স থেকেই অদিতির হাতের জাদুতে ফুটে উঠত রঙ-তুলির টান। অঙ্কন শিক্ষক বিশ্বজিৎ ঘোড়ুই মহাশয়ের তত্ত্বাবধানে তার এই শিল্পের হাতেখড়ি ও নিয়মিত চর্চা চলে আসছে। অদিতির মা সুপ্রিয়া দেবী বলেন অতিথি সারাদিন রুটিন মাফিক কাজ করে। অদিতি জানিয়েছে সে বড় হয়ে ডাক্তার হতে চায়। সাড়ে আট বছর বয়সেই এমন একটি আন্তর্জাতিক মানের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়ায় খুশি অদিতির শিক্ষক থেকে শুরু করে তার পরিবার ও এলাকাবাসী। খুদে এই শিল্পীর সাফল্যে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অদিতির শিক্ষক ও বাবা-মা জানিয়েছেন, অদিতির এই স্বীকৃতি তার আগামী দিনের পথচলায় অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।




![]()

More Stories
ফুরফুরা পঞ্চায়েতে জট কাটল, ৫ বিজয়ীকে শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সহযোদ্ধার বিদায়, নিভে গেল এক নীরব শক্তির প্রদীপ—প্রয়াত গোঘাটের মনোরঞ্জন পালের স্ত্রী শোভা পাল
ভুলতে বসা সুরের মানুষ— শেষ গান ‘ওগো বন্ধু বিদায়’ আজও ভাসায় চোখের জল”