সোমালিয়া ওয়েব নিউজঃ কৃষ্ণসাগর-এ বসফরাস প্রণালি-র কাছে রাশিয়া থেকে ছেড়ে আসা একটি তুর্কি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এই হামলায় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে বলে তুরস্কের পরিবহন মন্ত্রী জানান আব্দুল কাদির উরালোলু।
‘আলতুরা’ নামের সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি রাশিয়ার নভোরোসিস্ক বন্দর থেকে প্রায় ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে রওনা হয়েছিল। হামলার সময় এটি বসফরাস প্রণালি থেকে প্রায় ১৮ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।
ঘটনায় জাহাজের ২৭ জন নাবিকই নিরাপদ রয়েছেন। তুরস্কের কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল।
উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন-এর চলমান সংঘাতের প্রেক্ষাপটে কৃষ্ণসাগর অঞ্চলে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে। যদিও এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

![]()

More Stories
নেপালে ভয়াবহ হড়পা বান, মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪
নেপালে হড়পা বানে মৃতদের দেহ শনাক্তে ভারতীয় ফরেন্সিক দলের ডিএনএ পরীক্ষা
নিউইয়র্কে মোহন ভাগবতের বার্তা: ‘হিন্দুত্ব প্রতিটি মানুষকে সম্মান করতে শেখায়