সোমালিয়া ওয়েব নিউজঃ বিজেপিতে যোগদানকে ‘ঐতিহাসিক ভুল’ বলে স্বীকার করলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও নেতাজি পরিবারভুক্ত চন্দ্র কুমার বসুর । সম্প্রতি সামাজিক মাধ্যমে করা একাধিক পোস্টে তিনি জানান, দেরিতে হলেও নিজের ভুল তিনি বুঝতে পেরেছেন এবং সেই অবস্থান থেকে সরে এসেছেন।
তিনি লেখেন, একটি রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য যদি শুধু নির্বাচনে জেতার উদ্দেশ্যে ভোটারদের বিভাজন ঘটানো হয়, তবে সেই রাজনীতি তাঁর পক্ষে গ্রহণযোগ্য নয়। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই কখনও সাম্প্রদায়িকতার মাধ্যমে সম্ভব নয় বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। তাঁর মতে, সমাজে বিভাজনের রাজনীতি দেশের ঐক্য ও সামাজিক কাঠামোকে দুর্বল করে।
একই সঙ্গে তিনি সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সামাজিক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান। তাঁর বক্তব্য, “দেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া শক্তিগুলিকে প্রতিহত করতে হলে সাধারণ মানুষকে একত্রিত হতে হবে।”
এর আগেও এক পোস্টে তিনি মন্তব্য করেন, বাংলার মাটিতে ঘৃণার রাজনীতি কখনও গ্রহণযোগ্য হবে না। স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শরৎচন্দ্র বসু ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে গড়া এই ভূমি সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে।
রাজনৈতিক মহলে তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, তাঁর এই অবস্থান ভবিষ্যতের রাজনীতিতে নতুন বিতর্ক ও আলোচনার সূত্রপাত করতে পারে।



![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়