সোমালিয়া ওয়েব নিউজঃ দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ জম্মু ও কাশ্মীর, লাদাখ, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পঞ্জাব এবং রাজস্থান-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একইসঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বিহার, ওড়িশা, তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশ-এর পশ্চিমাঞ্চলে।
অন্যদিকে, অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ-সহ দেশের আরও কয়েকটি এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তরের মতে, এই সময় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় অবস্থান না করা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে।

![]()

More Stories
‘দিশা’ প্রকল্পে জাতীয় আলোচনা চক্র, প্রযুক্তিভিত্তিক বিচার ব্যবস্থায় জোর
শারদীয়া নয়, এই বসন্তেই হয়েছিল দেবী দুর্গার প্রথম আরাধনা
আন্তর্জাতিক বাজারে অস্থিরতা: আবগারি শুল্ক কমাল কেন্দ্র, তবুও অপরিবর্তিত জ্বালানির দাম