‘নো কিং’ স্লোগানে ফুঁসছে আমেরিকা, ট্রাম্পের নীতির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

সোমালিয়া ওয়েব নিউজঃ মার্কিন যুক্তরাষ্ট্রের গতকাল ব্যাপক আকারে বিক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। ‘নো কিং’ স্লোগান তুলে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হন বহু নাগরিক। এই আন্দোলন মূলত সংগঠিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প এর বিভিন্ন নীতির বিরোধিতায়।

প্রতিবাদকারীদের অভিযোগ, সাম্প্রতিক নীতির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যার প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তাঁদের।

সূত্রের খবর, দেশের এক উপকূল থেকে অন্য উপকূল পর্যন্ত—অর্থাৎ পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল—এই আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়ে। বিভিন্ন শহরে রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখান মানুষ, যা আমেরিকার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

বিশ্লেষকদের মতে, এই ‘নো কিং’ আন্দোলন কেবল একটি প্রতিবাদ নয়, বরং প্রশাসনের নীতির প্রতি জনমতের প্রতিফলন, যা আগামী দিনে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।

Loading