সোমালিয়া ওয়েব নিউজঃ দক্ষিণবঙ্গ জুড়ে আজ তাপপ্রবাহ ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় গরমের তীব্রতা বাড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তর-এর অধিকর্তা ডঃ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, কিছু কিছু এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে দুপুরের রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত জল পান করা এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

![]()

More Stories
তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করল নির্বাচন কমিশন
এক বছরে পাঁচ লক্ষ কারিগরকে পিএম বিশ্বকর্মা যোজনায় যুক্ত করার লক্ষ্য
প্রধানমন্ত্রীর জন্মদিনে গঙ্গাসাগরে বিশেষ সাগর-আরতি, কপিলমুনি আশ্রমে প্রদীপ প্রজ্বলন