September 19, 2026

৫০ বছর পর চাঁদের পথে মানুষ, উৎক্ষেপণ হল আর্টেমিস–২

সোমালিয়া ওয়েব নিউজঃ প্রায় পাঁচ দশক পর আবারও মানবসহ চন্দ্র অভিযানের ঐতিহাসিক সূচনা করল NASA। সংস্থার উচ্চাকাঙ্ক্ষী Artemis II মিশনের সফল উৎক্ষেপণ হয়েছে যুক্তরাষ্ট্রের Kennedy Space Center থেকে।

ভারতীয় সময় অনুযায়ী আজ ভোর প্রায় ৪টা নাগাদ চারজন মহাকাশচারীকে নিয়ে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই মহাকাশযান। প্রায় ১০ দিনের এই অভিযানে মহাকাশচারীরা চাঁদের মাটিতে অবতরণ করবেন না, তবে চাঁদের কক্ষপথে পরিক্রমা করে আবার পৃথিবীতে ফিরে আসবেন।

উল্লেখযোগ্যভাবে, শেষবার মানবসহ চাঁদের মিশন হয়েছিল ১৯৭২ সালে Apollo 17-এর মাধ্যমে। সেই হিসেবে ৫০ বছরেরও বেশি সময় পর ফের এই ধরনের মিশন বিশ্ব মহাকাশ ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল।

বিজ্ঞানীদের মতে, এই মিশন মূলত ভবিষ্যতের চন্দ্রাভিযানের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে Artemis III মিশনের মাধ্যমে মানুষকে আবার চাঁদের মাটিতে নামানোর পরিকল্পনা রয়েছে, যার জন্য আর্টেমিস–২ একটি গুরুত্বপূর্ণ ধাপ।

এই অভিযানের মাধ্যমে শুধু প্রযুক্তিগত সক্ষমতাই নয়, বরং মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের আশা দেখছে বিশ্ব।

Loading