September 20, 2026

তামিলনাড়ুতে পুলিশ অবজারভার হিসেবে সুপ্রতিম সরকার, নজরে পাঁচ কেন্দ্রের নিরাপত্তা

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের এডিজি সিআইডি তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার-কে তামিলনাড়ুতে পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে।

নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে তাঁকে এই পদে নিযুক্ত করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, তামিলনাড়ুর পাঁচটি বিধানসভা কেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর বিশেষ নজর রাখবেন তিনি।

পুলিশ অবজারভার হিসেবে তাঁর মূল দায়িত্বের মধ্যে থাকবে সংশ্লিষ্ট এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, কেন্দ্রীয় বাহিনীর সঠিক মোতায়েন নিশ্চিত করা এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উপর নজরদারি চালানো।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের সময়ে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে এই ধরনের অভিজ্ঞ আধিকারিকদের বিভিন্ন রাজ্যে দায়িত্ব দেওয়া হয়। প্রশাসনিক অভিজ্ঞতা এবং পূর্ববর্তী দায়িত্ব পালনের দক্ষতার ভিত্তিতেই সুপ্রতিম সরকারকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে বেছে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Loading