সোমালিয়া ওয়েব নিউজঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাণকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সংঘাত নিরসনের লক্ষ্যে কোনও গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে তেহেরান ব্যর্থ হলে বা নির্ধারিত সময়সীমার মধ্যে আন্তর্জাতিক জ্বালানী সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে না দিলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তিনি দাবি করেছেন, প্রয়োজনে “এক রাতের মধ্যেই” ইরাণকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে জ্বালানীর অবাধ সরবরাহ নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর জন্য আগামীকাল ভারতীয় সময় সকাল সাড়ে ৫টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন, যার ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও উত্তেজনা আরও বেড়েছে।

![]()

More Stories
নেপালে ভয়াবহ হড়পা বান, মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪
নেপালে হড়পা বানে মৃতদের দেহ শনাক্তে ভারতীয় ফরেন্সিক দলের ডিএনএ পরীক্ষা
নিউইয়র্কে মোহন ভাগবতের বার্তা: ‘হিন্দুত্ব প্রতিটি মানুষকে সম্মান করতে শেখায়