সোমালিয়া ওয়েব নিউজঃ দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের সহায়তায় বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। পাঁচ কেজি ফ্রি ট্রেড LPG সিলিন্ডারের দৈনিক বরাদ্দ দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক-এর সচিব ডঃ নীরজ মিত্তাল এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের কাছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরিযায়ী শ্রমিকদের মধ্যে রান্নার গ্যাসের সহজলভ্যতা নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকারি সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন রাজ্যে কাজের খোঁজে থাকা পরিযায়ী শ্রমিকদের দৈনন্দিন জীবনে রান্নার জ্বালানির চাহিদা মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে শহর ও শিল্পাঞ্চলে বসবাসকারী শ্রমিকদের জন্য এই উদ্যোগ বড় স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।
এই পদক্ষেপের ফলে দ্রুত ও সহজে LPG সিলিন্ডার পাওয়া যাবে, ফলে তাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য ফিরবে। কেন্দ্রের এই উদ্যোগকে সামাজিক সুরক্ষার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়